পরিবারের কোন সদস্য করোনা আক্রান্ত হলে বা সন্দেহ হলে; যা করবেন ।


করোনা এমন একটি ভাইরাস যা আক্রান্ত কােন ব্যক্তির সংস্পর্শে এলেই যে কেউ এই ভাইরেসে আক্রান্ত হতে পারে । এক্ষেত্রে পরিবারের কোনো সদস্য এ ভাইরাসে আক্রান্ত হলে । তার কারনে পরিবারের বাকি সদস্যদের করোনায় আক্রান্তের সম্ভাবনা রয়েছে ।

তবে পরিবারের সকলে মিলে বাড়িতেই কিছু পদক্ষেপ গ্রহন করলে, পরিবারের ভাইরাসে আক্রান্ত সদস্যও সুস্থ্য হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবং বাকিরাও এ ভাইরাসে আক্রান্ত হবে না ।

করোনা আক্রান্তর পরিচর্যাকারির জন্য কিছু পরমর্শ

1.আক্রান্ত ব্যক্তিকে যথেষ্ট বিশ্রাম দিতে হবে, এবং পুষ্টিকর খাবার ও তরল খেতে দিতে হবে । খেয়াল রাখতে হবে যেন রোগি সবসময় পানি পান করে ।

2. রোগিকে একটি ঘরে একাই রাখতে হবে । তার ঘরে যাওয়ার প্রয়োজন হলে; সেবক এবং রোগি দুইজনকেই মাস্ক পরতে হবে এবং ঘর থেকে সেবক বের হওয়ার পর তাকে তার মাস্ক না ছুয়েই  নির্দিষ্ট কোন স্থানে ফেলে দিতে হবে ।

3.অসুস্থ ব্যক্তির ঘরে প্রবেশ করলে; রান্নার আগে; খাওয়ার আগে; টয়লেট ব্যবহারের পর,, বারবার হাত সাবান দিয়ে হাত ধুতে হবে বা হেন্ড স্যানিটাইজারের ব্যবহার করা ।

4.অসুস্থ ব্যক্তির জন্য আলাদা বাসন-পত্র, কাপড়, বিছানার চাদর রাখতে হবে এবং তা বারবার সাবান দিয়ে ধুতে হবে । অসুস্থ ব্যক্তির ছোয়া জিনিস-পত্র জিবানু নাশক দিয়ে পরিষ্কার করতে হবে । এমনকি তা অন্যদের না ছোয়াই ভালো ।

5.অসুস্থ্য ব্যক্তির অবস্থা শোচনীয় হলে বা তার শ্বাস কষ্ট হলে স্বাস্হ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে ।


সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)