১ টাকায় ৮০ বার হাত জীবানুমুক্ত করার পদ্ধতি উদ্ভাবন করলো ICDDRB
দেঢ় লিটার পানির সাথে ৪ চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে তৈরি করুন সোপিওয়াটার ।
১ টাকায় ৮০ বার হাত দেওয়ার পদ্ধতি আবিষ্কার করলো বাংলাদেশের রোগ তত্ব গবেষনা কেন্দ্র আইসিডিডিআরবি । পানির সাথে ডিটারজেন্ট পাউডার মেসানো কার্যকারি জীবানু নাসকের নাম দেওয়া হয়েছে সোপিওয়াটার ।
এমন অবস্থায় দারুন কাজে দেবে এই সোপিওয়াটার বলে দাবি বাংলাদেশের বিজ্ঞানিদের । এমনকি এই সোপিওয়াটার বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অনুমোদন দিয়েছে ।
হাতের নাগালে থাকা উপাদান দিয়েই খুব সহজে তৈরি করা সম্ভব এই কার্যকারি সোপিওয়াটার । দেঢ় লিটার পানিতে ৪ চামচ ডিটারজেন্ট পাউডার দিলেই বাস্ তৈরি সোপিওয়াটার ।
করোনা ভাইরাস সাধারনত হাত থেকে শরিরে প্রবেশ করে । কিন্তু যদি এই ভাইরাসকে হাতেই নির্মুল করা যায় তবে এর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব । আর ক্ষারে এই ভাইরাসের উপরের আবরন নষ্ট হয়ে যায় এবং ভাইরাস ধ্বংস হয়ে যায় ।
ডিটারজেন্টে রয়েছে উচ্চ মাত্রার ক্ষার যা ভাইরাস নির্মুলে খুবই কার্যকারি এবং সাশ্রয়ী পদ্ধতি ।
আইসিডিডিআরবি এর সহকারি বিজ্ঞানি ডা. নূহু আমিন সোপিওয়াটার নিয়ে বলেন যে, এই পদ্ধধতি করোনার জন্য যথেষ্ট কার্যকর । সাবানের চেয়ে এটি বেশি কার্যকর কারন এতে ক্ষারের পরিমান বেশি থাকে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাকে একটি ড্রাপট পাঠিয়ে এ বিষয়ে অনুমোদন দিয়েছে ।




4 comments