পেঁপের পাঁচটি উপকারী গুণ । Five beneficial properties of papaya

পেঁপে বারোমাসি এক ধরনের মিষ্টি ফল । বাংলাদেশের সবখানেই প্রচুর পরিমাণে পাওয়া যায় । দামেও সাশ্রয়ী হওয়ায় বাংলাদেশের সকলের কাছে ফল অতি প্রিয় । এ ফল কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া হয় । কাঁচাতে সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং পাকলে ফল হিসেবে খাওয়া হয় । পেঁপের 5 টি উপকারী দিক নিচে বিশ্লেষণ করা হলো:

হজম কার্যে:
পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ প্যাপিন এনজাইম যা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে । পাক তন্ত্র সব সময় পরিষ্কার রাখতে সহায়তা করে এবং পেঁপেতে প্রচুর পরিমাণে পানি থাকায় তা আমাদের কোষ্ট কাঠিন্য হওয়া থেকে রক্ষা করে ।

ডায়াবেটিসে:
এটা সবাই জানে যে পেঁপে এক ধরনের মিষ্টি ফল । তবে আপনি কি জানেন পেঁপে মিষ্টি হওয়া সত্ত্বেও এতে চিনির পরিমাণ খুবই কম । এতে এত কম পরিমাণে চিনি কম থাকে যে, যেকোনো ডায়াবেটিসে আক্রান্ত রোগী তা খেতে পারে । এক বাটি দেব এতে মাত্র 8.3 গ্রাম পরিমাণে চিনি রয়েছে ।তবে দেয়া রয়েছে ডায়াবেটিস প্রতিরোধে অনেক ভিটামিন এবং প্রোটিন উপাদান ।



ত্বকের সুরক্ষায়:
পেঁপেতে রয়েছে ভিটামিন এ প্রচুর পরিমাণে প্যাপিন, যা মৃত কোষ কে জীবিত করে এবং নিষ্ক্রিয় ভেঙে ফেলে । ভিটামিন এ এবং প্যাপিন  শরীরের পানির ভারসাম্য রক্ষাা করতে সহায়়তা করে । তাই পেঁপে খেলে ত্বক ভালো থাকে ।

চোখের উপকারে:
পেঁপেতে থাকা কয়েকটি ভিটামিন এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ক্যারোটিনাইডস । যা আমাদের চোখের জন্য খুবই উপকারী ।
 পেঁপেতে টমেটো এবং গাজরের চেয়েও বেশি পরিমাণে ভিটামিন এ রয়েছে । তাই চোখের সুরক্ষায় যত পরিমাণ করা যায় বেশি করে পেঁপে খাওয়া উচিত ।
পেঁপেতে আরো রয়েছে চোখের উপকারী ভিটামিন যেমন; বেটা ক্যারোটিন, লুটেইন, জিয়াক্স নাথিন ।

ওজন কমাতে:
একটি পেঁপেতে মাত্র 120 ক্যালোরি থাকে । আর পেঁপে হজম কাজে খুবই সহায়ক বলে শরীরের ওজন কমতে অনেক উপকারী ।‌‌‌‍ ‌‌‌

পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী । তাই আমাদের উচিত বেশি পরিমাণে পেঁপে খাওয়া । তবে খেয়াল রাখতে হবে বাজার থেকে কেনা পেঁপেতে যেন ফরমালিন বা ওই জাতীয় কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ প্রয়োগ না করা হয় । ফরমালিন দেওয়া পেঁপে খেলে আপনার শরীরের উপকারের চেয়ে ক্ষতি বেশী হতে পারে । তাই সম্ভব হলে  বাড়িতে পেঁপের গাছ লাগিয়ে তা থেকে পেঁপে সংগ্রহ করতে পারেন । নতবা বাজার থেকে কেনার সময় ভালভাবে খেয়াল করবেন যাতে আপনার কেনা পেঁপেতে কোন প্রকার রাসায়নিক পদার্থ প্রয়োগ না করা হয় ।

ধন্যবাদ