মধুর কিছু উপকারী গুণ Honey has some beneficial properties
নিজে মধুর কিছু উপকারী গুন উল্লেখ করা হলো:
রক্তশূন্যতা:
মধুতে উচ্চ পরিমাণে লৌহ-কপার এর মতো উপাদান । যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে । যার কারণে মধু নতুন রক্ত তৈরিতে অনেক সহায়ক ।
হজমে সাহায্য:
শর্করা জাতীয় খাদ্য হজমে সহায়তা করে তা সবারই জানা । মধুতে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে যার জন্য তা হজমে অনেক কার্যকর ।
ক্ষুধামন্দার একটি বড় কারণ হচ্ছে দুর্বল হজম তন্ত্র । তাই মাঝে মধ্যে মধু খাওয়া হজম তন্ত্রের জন্য অনেক ভালো ।
শরীরের শক্তি উৎপাদনে:
মধু এক শক্তি উৎপাদক খাদ্য ।মধু খেলে শরীরে প্রচুর তাপ উৎপন্ন হয়; যা শরীরে আবার শক্তিতে পরিণত হয় । তাই মধু খেলে শরীরে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং শরীর সুস্থ থাকে ।
অনিদ্রা:
যাদের রাতে তারাতারি ঘুম আসেনা । যার ফলে প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খেতে খেতে শরীরের ক্ষতি করে চলেছেন । তাদের জন্য মধু খুবই উপকারী । রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানির সাথে ২ চামচ মধু মিশিয়ে খেলে তাড়াতাড়ি ঘুম আসে এবং পরিপূর্ণতা আসে ।
রক্ত পরিষ্কার:
এক গ্লাস পানিতে দুই থেকে তিন চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে প্রতিদিন খেলে রক্ত সব-সময় পরিষ্কার থাকে ।
রক্তচাপ কমানো:
যারা উচ্চ রক্তচাপের রোগী তারা দুই থেকে তিন চামচ মধুর সাথে; এক চামচ রসুনের রস একসাথে মিশিয়ে দিনে দুইবার খেলে তাদের রক্তচাপ সব সময় নিয়ন্ত্রণে থাকবে ।
দাঁত ও হাড় গঠনে:
মধুতে উচ্চমাত্রার ক্যালসিয়াম থাকায় তা দাঁত নখ, চুল, গঠনে এবং তার শক্ত করতে সহায়তা করে ।





Post a Comment