উচ্চ রক্তচাপের লক্ষণ এবং উচ্চ রক্তচাপে করণীয় । Symptoms of high blood pressure and what to do in high blood pressure


যখন কোন ব্যক্তির রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি হয় । তখন তাকে উচ্চ রক্তচাপ বলে ।

উচ্চ রক্তচাপের কারণ:
যে সকল কারণে রোগ উচ্চ রক্তচাপ বেশি হয় সেগুলো হলো: অতিরিক্ত মেদ ভুড়ি, বেশি পরিমাণে লবণ গ্রহণ, মদ্যপান, বেশি কাজের চাপ,অতিরিক্ত আওয়াজ এর মধ্যে থাকা বা বিরক্ত হওয়া ইত্যাদি ।
তবে উচ্চ রক্তচাপ বেশি পরিমানে হয়ে থাকে অতিরিক্ত মাত্রায় খাবার লবণ গ্রহনে ।
চিকিৎসকদের দাবি ৬০ ভাগ উচ্চ রক্তচাপ রোগ এর জন্য দায়ী এই অতিরিক্ত পরিমাণে খাদ্য লবণের গ্রহণ ।

অতিরিক্ত ধূমপানও উচ্চরক্তচাপের একটি বড় কারণ ।

উচ্চ রক্তচাপের ফলে আর কি কি অসুখ হতে পারে:
উচ্চ রক্তচাপ দেখা দিলে তার চিকিৎসা খুব তাড়াতাড়ি করা উচিত । কারণ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, কিছু জটিল রোগ যেমন; স্ট্রোক, হার্ট ফেইলিউর, চোখের ক্ষতি, বৃক্ষের সমস্যা, হৃদপিণ্ড বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি । এই উচ্চ রক্তচাপ বেশিদিন হওয়ার কারণে হতে পারে ।

লক্ষণ:
উচ্চ রক্তচাপের কারণে আপনার হালকা বা বেশী পরিমানে মাথা ব্যাথা অনুভব হতে পারে । আর শরীরে অসুস্থতা অনুভব হবে ।
এরকম হলে স্থানীয় ডাক্তারের কাছে গিয়ে রক্তচাপ মাপতে হবে ।
তবে রক্তচাপ মাপার আগে কিছু নির্দেশনা মেনে চলতে হবে; যেমন- রক্তচাপ মাপার আগে অন্তত ৩০ মিনিট ধূমপান থেকে বিরত থাকতে হবে এবং রক্তচাপ মাপার সময় কোন চিন্তা করা যাবে না ইত্যাদি ।

চিকিৎসা:
হালকা ও মাঝারি ধরনের রক্তচাপের জন্য আপনার শরীরের ওজন বেশি হলে; তা কমানো উচিত এবং নিয়মিত ব্যায়াম করা উচিত ।
অনেকে হালকা ও মাঝারি ধরনের উচ্চ রক্তচাপের জন্য নিয়মিত ঔষধ গ্রহন করেন । যা তাদের শরীরের জন্য মোটেও ভালো নয় ।
যারা ধূমপান করেন তাদের ধূমপান ছেড়ে দেওয়া উচ্চ রক্তচাপ কমানোর একটি কার্যকরী পদ্ধতি ।

ফলমূল শাকসবজি স্নেহহীন দুগ্ধজাত খাদ্য এবং কম লবণ গ্রহণ ও তেলের খাদ্য উচ্চ রক্তচাপ কমিয়ে রাখতে সাহায্য করে ।
প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে পারেন ।

ধন্যবাদ